ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও সুশাসনের পরীক্ষা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

আগামী বছর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং (মিড ডে মিল) কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এই কর্মসূচি শুধুমাত্র শিশুদের পুষ্টি সহায়তা নয়, বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা পিটিআইয়ে অনুষ্ঠিত ‘জবাবদিহিতা, কার্যকর বিদ্যালয় নেতৃত্ব, দলগত সমন্বয় ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রতিটি শিশুর প্রাপ্য খাবার যথাযথ মান ও পরিমাণে পৌঁছে দেওয়া এবং কর্মসূচির প্রতিটি ধাপে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, ‘আমরা চাই প্রতিটি শিশু স্কুলে এসে শিখুক। একটি শিশুও যদি বিদ্যালয়ে গিয়ে না শেখে, তাহলে আমাদের সাফল্যের গল্প অসম্পূর্ণ থেকে যাবে।’ তিনি প্রাথমিক শিক্ষার হিসাবের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যেখানে ভবন নির্মাণের পরিবর্তে শিক্ষার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, পরিচালক মীর আব্দুল আউয়াল আল মেহেদী, পরিচালক মাহবুবা আইরিন এবং ঢাকা বিভাগের উপপরিচালক মো. আবদুল আজিজ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

স্কুল ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও সুশাসনের পরীক্ষা

আপলোড সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬