ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক এক ব্যক্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার রুমের পাশের বারান্দায় মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিন লাখ টাকা সুদে নেওয়ার বিরোধের জেরে তাকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ৯ নম্বর বিসি দাস স্ট্রিটের ওই ভবনে অভিযান শুরু করে লালবাগ থানা পুলিশ। দীর্ঘ সময় অভিযান চালানোর পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওয়াসিম রনির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, ওয়াসিম রনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং মাসুমের দুলাভাই জানান, মাসুম ইমিটেশন জুয়েলারির ব্যবসা করতেন। ওয়াসিমের সঙ্গে মাসুমের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল।

মাসুমের দুলাভাই দাবি করেন, ৮ সেপ্টেম্বর ওয়াসিম মাসুমের কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে ওয়াসিম অচেতন হয়ে পড়েন। পরে তাকে ভবনের পাশের মাটির নিচে পুঁতে রাখা হয়। নিহতের স্ত্রীর ভাই মুরাদ হোসেন জানান, ওয়াসিমের নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিচতলার পাশের মাটির নিচ থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ মাসুম চৌধুরীকে আটক করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

লালবাগে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক এক ব্যক্তি

আপলোড সময় : ১২:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬