পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে গত মাসে স্বাক্ষরিত মক্কা চুক্তির সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে হুতি বিদ্রোহীদের সৌদি আরবে সাম্প্রতিক আক্রমণের প্রেক্ষাপটে পাকিস্তান কীভাবে চুক্তি অনুযায়ী তা মোকাবিলা করবে—এমন প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়।
মুখপাত্র বলেন, মক্কা চুক্তিটি মূলত একটি আত্মরক্ষামূলক সামরিক জোট হিসেবে গঠিত হয়েছে এবং এতে প্রতিরক্ষা ও নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চুক্তিতে নতুন কোনো দেশকে যুক্ত করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অনলাইন ডেক্স 























