ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছানোর পর এক সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।’

কুমিল্লার মানুষের সাহসিকতার কথা উল্লেখ করে পাটওয়ারী বলেন, কুমিল্লাবাসী কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং চাঁদাবাজদের কাছেও মাথানত করবে না। তিনি সরকারের গদি নড়ে গেছে উল্লেখ করে নেতাকর্মীদের মাঠ ছাড়তে নিষেধ করেন এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে বলে উল্লেখ করেন।

১১ দলীয় জোটের আন্দোলন সম্পর্কে তিনি জানান, ‘আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলার আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।’

সরকারকে হুঁশিয়ার করে পাটওয়ারী বলেন, ‘আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

কুমিল্লায় আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপলোড সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬