জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চে ১ লাখ লিটার তেল অপচয় হওয়ার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট বাড়ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ দাবি করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই এবং বিরোধীদলের নেতাদের মুখে হতাশার ছাপ রয়েছে। তিনি বলেন, জামায়াতের আমিরের গাড়ি জনতার ভিড়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সচেতন। রাশেদ খাঁন অভিযোগ করেন, বিরোধীদল সরকারের উপর ১৮-২০ বছরের সমস্যা চাপানোর চেষ্টা করছে।
লংমার্চের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ রয়েছে, যা রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্য শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার।
অনলাইন ডেক্স 
























