ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

ইয়েমেনের মারিব ও হাদরামাউত প্রদেশে সরকারি বাহিনীর সামরিক ক্যাম্পে হুথি গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন বলে দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। আহতের সংখ্যা বাড়তে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

হুথি গোষ্ঠী এক্সে প্রকাশিত এক বিবৃতিতে একাধিক ইয়েমেনি ইমার্জেন্সি ফোর্সেস ক্যাম্পে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, মারিব ও হাদরামাউতের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্যাম্পগুলোতে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

তার দাবি, হামলায় পূর্ব ইয়েমেনে ইমার্জেন্সি ফোর্সেসের বহু ক্যাম্প, সেনা সমাবেশ, অস্ত্রের গুদাম ও সামরিক যান ধ্বংস হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলায় কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

হুথিদের আরেক মুখপাত্র এক্সে জানিয়েছেন, তারা শিগগিরই বিস্তৃত ও বিশেষ ধরনের সামরিক অভিযানের বিস্তারিত প্রকাশ করবে। তবে এ বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।

অনলাইন সংবাদমাধ্যম আল-মাসদারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে মারিবের আল-থানিয়াহ এলাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ইমার্জেন্সি ফোর্সেসের একটি ক্যাম্পে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যারাক ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা অব্যাহত ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইয়েমেনে সরকারি বাহিনীর ক্যাম্পে হুথিদের হামলা, ৩০ সেনা নিহত

আপলোড সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬