ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২৮ Time View

রাজনৈতিক মতবিরোধকে রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অতীতে বিশ্বের অনেক বিপ্লব ও গণ–অভ্যুত্থান আত্মঘাতী তৎপরতা ও সহিংসতার কারণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এসব পরিস্থিতি প্রতিবিপ্লবের ক্ষেত্রও তৈরি করেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির উদ্যোগে আয়োজিত হয়।

গণঅভ্যুত্থানের অংশীজনদের উদ্দেশে সাইফুল হক বলেন, রাজনৈতিক মতপার্থক্যকে সংঘাত-সংঘর্ষে রূপ দেওয়া উচিত হবে না। তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে আত্মঘাতী সংঘাতে জড়িয়ে পড়লে অপশক্তি সেই সুযোগ নিতে পারে।

তিনি আরও বলেন, এক যাত্রায় সবকিছু অর্জনের চিন্তা না করাই ভালো। বিএনপি সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, সবকিছু যদি বিএনপি সরকারকে দিয়েই করাতে হয়, তাহলে অন্যদের রাজনীতি করার প্রয়োজন কী?

সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক মোহাম্মদ শরীফুল ইসলাম। সভায় দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয় বক্তব্য দেন। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই কর্মী বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাইয়ের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, মালপত্র লুটের অভিযোগ

রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের

আপলোড সময় : ১০:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬