ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সিটি করপোরেশন হতে যাচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান জানিয়েছেন, কক্সবাজার এবার দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, প্রায় ১৫৭ বছরের পুরানো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া, রাষ্ট্রপতি পদে থাকার সময় আইনের মুখোমুখি না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তবে তার আগে-পরে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেয়া যাবে।

২০১৮ ও ২০০৮ সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও জানান ডা. জাহিদ উর রহমান।

জুলাই মাসের অভ্যুত্থানে স্নাইপার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, স্নাইপার দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু এমএম বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয় এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবল ম্যাচে পা ভাঙা খেলোয়াড়ের সুস্থতা না হওয়া পর্যন্ত ফাউল করা খেলোয়াড় নিষিদ্ধ

কক্সবাজার সিটি করপোরেশন হতে যাচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা

আপলোড সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬