রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেছেন, রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হিমেল অভিযোগ করেন, রাকসু ভবনের ভিপি ও জিএসের চেম্বারে সন্ত্রাসী কার্যক্রম ঘটে এবং সেখানে বোমা বানানো ও অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বলেন, রাকসু ভবনে সিসিটিভি ক্যামেরা না থাকার বিষয়টি সন্দেহজনক।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, লাইব্রেরিতে হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করা হয়েছে। তিনি হামলাকারীদের উদ্দেশ্যে বলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের হত্যা করা এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করা।
রাহী আরও বলেন, সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে এবং সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের বাক্স্বাধীনতা ও কর্মপরিসরকে শক্তিশালী করেছে এবং সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনলাইন ডেক্স 























