ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল তাহসিন আব্দুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তাহসিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে তাহসিনের হাসিমুখের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তাহসিনের হাসির পেছনে রয়েছে এক গভীর বেদনার গল্প। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারায়। দুর্ঘটনার সময় তাহসিন ষষ্ঠ শ্রেণিতে এবং তাসনিয়া অষ্টম শ্রেণিতে পড়ছিল। তাহসিনের পরিবারের দাবি, দুর্ঘটনার পর থেকে তাহসিনের জীবন অনেকটাই বদলে গেছে।

বোনকে হারানোর পর তাহসিনের মুখে আগের মতো হাসি দেখা যেত না। তবে ২৭ জুলাইয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার কাছে আসলে তাহসিন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। ছবিটি দেখে প্রধানমন্ত্রী তাহসিনের জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারেন এবং তাহসিন ও তার পরিবারের খোঁজ নিতে নির্দেশ দেন।

২৯ জুলাই, তাহসিন তার বাবার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায়। প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করেন এবং পড়াশোনা ও খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে তাহসিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত হন এবং স্কুলে গিয়ে বন্ধুদের এই অভিজ্ঞতার কথা জানাতে মুখিয়ে আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন কক্ষ ঘুরে দেখার সুযোগও পান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবল ম্যাচে পা ভাঙা খেলোয়াড়ের সুস্থতা না হওয়া পর্যন্ত ফাউল করা খেলোয়াড় নিষিদ্ধ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল তাহসিন আব্দুল্লাহ

আপলোড সময় : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬