ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোপালে কৃষকদের আন্দোলনে যোগ দিলেন জেন-জি তরুণরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২৫ Time View

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে পুলিশি ব্যারিকেড ভেঙে দুই হাজারের বেশি কৃষক প্রবেশ করেছেন। তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের লক্ষ্যে সাভারকর ব্রিজের কাছে অবস্থান নিয়েছেন। কৃষকদের মূল দাবি হলো মুগ ডালের শতভাগ সরকারি ক্রয় নিশ্চিত করা এবং ই-টোকেন প্রথার বিলোপ।

নর্মদাপুরম জেলা থেকে সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারে কৃষকরা ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান দিয়ে যাত্রা শুরু করেন। একাধিক পুলিশি বাধা অতিক্রম করে ভোপালের কাছে পৌঁছানোর পর মধ্যপ্রদেশ সরকার প্রথম দফার বৈঠক করলেও কোনো সমাধান আসেনি।

মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে গঠিত মন্ত্রী পর্যায়ের কমিটি সংকট নিরসনে ফের বৈঠকে বসার পরিকল্পনা করছে। এদিকে, উত্তর প্রদেশের কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে দিল্লিভিত্তিক সিজেপি নেতাদের বৈঠক হয়েছে, যেখানে কৃষক ও তরুণদের সমন্বয়ে যৌথ প্ল্যাটফর্ম গড়ার আলোচনা হয়েছে।

ভারতে মুগ ডালের বাম্পার ফলন সত্ত্বেও কেন্দ্রীয় নীতি অনুযায়ী মোট উৎপাদনের মাত্র ২৫ শতাংশ সর্বনিম্ন সহায়কমূল্য মূল্যে কেনা হচ্ছে। কৃষকদের বাকি ফসল খোলা বাজারে কুইন্টাল প্রতি ৩ হাজার থেকে ৪ হাজার রুপি লোকসানে বিক্রি করতে হচ্ছে।

মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী এইদাল সিং কংসানা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ক্রয়ের লক্ষ্যমাত্রা ৮ লাখ মেট্রিক টনে উন্নীত করার জন্য চিঠি দিয়েছেন। চৌহান জানিয়েছেন, কেন্দ্র ইতোমধ্যে সর্বোচ্চ ৪.৫৪ লাখ মেট্রিক টন বরাদ্দ অনুমোদন করেছে।

কৃষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ডাল-বাটি রান্না করে খাওয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর বাসভবন ও আশপাশের এলাকায় বিপুল পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও জলকামান মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

ভোপালে কৃষকদের আন্দোলনে যোগ দিলেন জেন-জি তরুণরা

আপলোড সময় : ১২:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬