ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এনসিপির পদযাত্রা ৩০ ও ৩১ জুলাই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে। এটি 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।

বুধবার সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান এনসিপির সিলেট জেলা আহবায়ক মো. জুনেদ আহমদ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

৩০ জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়, এবং ৩১ জুলাই কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়। এছাড়া ৩০ জুলাই গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং আহ্বায়কের বাসায় মধ্যাহ্নভোজের পরিকল্পনা রয়েছে।

জুনেদ আহমদ জানান, পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, স্থানীয় সমস্যা সম্পর্কে জানা এবং দলীয় বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আশা করছে এনসিপি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সিলেটে এনসিপির পদযাত্রা ৩০ ও ৩১ জুলাই

আপলোড সময় : ১১:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬