ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেন, গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার উদ্যোগ নেয়া হয়নি।

গারিবাবাদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরান আলোচনার জন্য মরিয়া নয়। গত ১৬-১৭ দিনে তারা যুক্তরাষ্ট্রের কাছে কোনো অনুরোধ পাঠায়নি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান-যুক্তরাষ্ট্র বিরোধের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই নৌপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশের বেশি পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র বলছে, এই জলপথে অবাধ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

গারিবাবাদি আরও বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তিনি দাবি করেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী সমুদ্রপথে মাইন অপসারণের দায়িত্ব ইরানের।

তিনি জানান, ওমান দক্ষিণাঞ্চলে মাইন অপসারণের জন্য অন্য একটি দেশকে আনতে চেয়েছিল, কিন্তু ইরান তা অনুমোদন করেনি। গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে যাতায়াত ফি আদায়ের অধিকারও ইরান সংরক্ষণ করে।

এছাড়া, তিনি উল্লেখ করেন, সমঝোতা স্মারক অনুযায়ী ইরান কেবল ৬০ দিনের জন্য বিনামূল্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাধ্য।

বর্তমানে হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনা নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে, তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১১:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬