ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ শতাধিক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২১২ Time View

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮২৮ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু; আর হামে আক্রান্ত হয়েছে ১০৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে পরে হাম শনাক্ত হয় ১৫ হাজার ৬৬০ শিশুর।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ এবং হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবল ম্যাচে পা ভাঙা খেলোয়াড়ের সুস্থতা না হওয়া পর্যন্ত ফাউল করা খেলোয়াড় নিষিদ্ধ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ শতাধিক

আপলোড সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬