ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া শক্তিশালী পাইপ বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথেই স্থাপন করা হয়েছিল। শোভাযাত্রাটি যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন পুলিশ উপস্থিত মানুষকে জানায় যে সেখানে ‘শর্ট সার্কিট’ হয়েছে।

রথযাত্রা নিরাপদে পার হয়ে যাওয়ার পর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি ধ্বংস করে। ঘটনার পর মতিঝিল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই মো. মুক্তা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, উল্টো রথযাত্রার শোভাযাত্রাকে লক্ষ্য করেই বোমাটি স্থাপন করা হয়েছিল। তবে সময়মতো বস্তুটি শনাক্ত হওয়ায় বড় ধরনের প্রাণহানি ও বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার উল্টো রথযাত্রার নিরাপত্তায় দায়িত্বে ছিলেন এসআই মুক্তা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে যাচ্ছিল।

সন্ধ্যা ৬টার দিকে ট্রাফিক বিভাগের মাধ্যমে ডিএমপি কন্ট্রোল রুমে খবর আসে যে, মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর রাখা বোমাসদৃশ বস্তু থেকে আলো জ্বলছে। পুলিশ দ্রুত পুরো এলাকা কর্ডন করে নেয় এবং রথযাত্রাকে বিকল্প পথে ঘুরিয়ে দেয়।

বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের স্প্লিন্টারে ৬৬ বছর বয়সী মিরাজ আহমেদ আহত হন। তার বাম চোখে আঘাত লাগে এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

আপলোড সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬