ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে অপসারণ করলো সদস্য রাষ্ট্রগুলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

গুরুতর অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে অপসারণ করেছে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো। শুক্রবার (২৪ জুলাই) ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির পরিচালনা পর্ষদের নির্বাহী ব্যুরো গত মাসে জানিয়েছিল, ব্রিটিশ ব্যারিস্টার করিম খান একটি জুনিয়র আইনজীবীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তাকে বরখাস্ত করা উচিত। শুক্রবার ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে অধিকাংশই ওই সুপারিশের পক্ষে ভোট দিয়েছে।

আইসিসির পরিচালনা পর্ষদের সভাপতি পাইভি কাউকোরান্তা বলেন, ৮২টি রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, করিম খান গুরুতর অসদাচরণ ও দায়িত্বের গুরুতর লঙ্ঘন করেছেন। ফলে তাকে তার পদ থেকে অপসারণ করা হচ্ছে।

৫৬ বছর বয়সী করিম খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী তাইয়াব আলী জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বৈধতা ও ন্যায্যতা চ্যালেঞ্জ করবেন।

করিম খানের অপসারণের ফলে আইসিসির নতুন প্রসিকিউটর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তবে আগামী বছরের আগে নতুন প্রসিকিউটর নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আইসিসিতে কিছু উন্মাদ ও চরমপন্থী মানুষ রয়েছে এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ওই আদালতে বিচার হতে দেওয়া হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে অপসারণ করলো সদস্য রাষ্ট্রগুলো

আপলোড সময় : ০৭:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬