ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

ঢাকার আগারগাঁওয়ে শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট ২০২৬-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল গ্রুপ উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্মার্ট উৎপাদনের সক্ষমতা তুলে ধরেছে। প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শনকালে ‘ডিসিএল হাই-টেক’-এর ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা সম্পর্কে অবহিত হন।

প্রধানমন্ত্রী ড্যাফোডিলের প্রযুক্তিগত উদ্যোগের প্রশংসা করে এসব পণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বিশ্ববাজারে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। তিনি দেশের উৎপাদন সক্ষমতাকে গর্বের সঙ্গে উদযাপনের আহ্বান জানান।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে অবহিত করেন এবং জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব।

প্রধানমন্ত্রী ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নকে আরও গতিশীল করতে আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেন।

ড্যাফোডিল কম্পিউটারসের প্রদর্শনীতে আধুনিক ইলেকট্রনিক্স উৎপাদন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও উচ্চপ্রযুক্তি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

প্রধানমন্ত্রী ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন

আপলোড সময় : ০৭:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬