ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার বা সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একজন কর্মকর্তা। শনিবার (২৫ জুলাই) দুপুরে নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রপতির সরকারি বাসভবনের এ কর্মকর্তা গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী সোমবারের মধ্যে উনি বঙ্গভবন ছাড়তে পারেন। তবে, রোববারও চলে যেতে পারেন। গিয়ে উনি গুলশানের বাসায় উঠবেন। সেখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। ওনার ব্যক্তিগত উইং বিষয়টি দেখভাল করছে।’

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা চলার মধ্যে শুক্রবার বিকালে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে তার বাসায় গিয়ে নতুন টেলিফোন সংযোগ দেওয়াসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিতে দেখা যায় সংশ্লিষ্টদের।

পদত্যাগ করার পর এই বাসার পঞ্চম তলায় রাষ্ট্রপতির ওঠার কথা তুলে ধরে বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম গণমাধ্যমকে বলেছিলেন, ‘তিন-চারদিন আগে স্যার এসেছিলেন এই বাসায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন এসেছিল।’

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের জন্য নিয়োগ পাওয়া সাহাবুদ্দিন এর আগে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে দায়িত্ব গ্রহণের ১৬ মাস পরই দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভিন্ন এক পরিস্থিতির সম্মুখীন হন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার

আপলোড সময় : ০৮:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬