ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তাকে কয়েক দিন ধরে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়রা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১২:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬