ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

ফিলিস্তিনি চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে মুক্তির দাবিতে সোমবার জেরুজালেমে বিক্ষোভ করেছেন একদল ইসরায়েলি অধিকারকর্মী। তারা একটি মার্কিন কূটনৈতিক স্থাপনার সামনে এ বিক্ষোভের আয়োজন করেন।

দখলবিরোধী ইসরায়েলি সংগঠন ফ্রি জেরুজালেমের উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি নির্যাতন বন্ধের দাবি জানান। তারা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ডা. আবু সাফিয়ার মুক্তির দাবিতে ব্যানার বহন করেন এবং স্লোগান দেন। তারা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া লুইস ফ্র্যাঙ্কেনথাল আনাদোলুকে জানান, ডা. আবু সাফিয়ার আটক অবৈধ। তিনি অভিযোগ করেন, আটক অবস্থায় ওই চিকিৎসক নির্যাতন, অনাহার এবং জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। অভিযানের সময় রোগী ও চিকিৎসাকর্মীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর হাসপাতালটি ধ্বংস করা হয় এবং পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে আটক করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মুক্তি, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

আপলোড সময় : ০৩:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬