ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালকে মানুষের ভরসার জায়গা করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

সরকারি হাসপাতালকে মানুষের একমাত্র ভরসার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে এবং তাদের জন্য সন্তোষজনক চিকিৎসাসেবা ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এটি ছিল প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে বৈঠক করেছেন।

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে গিয়ে যেন কোনো ভোগান্তি ছাড়াই সবাই চিকিৎসা পান এবং চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়। তিনি চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার কথাও বলেন।

বৈঠকে স্বাস্থ্য খাতে সরকারের গত পাঁচ মাসের অর্জন সম্পর্কে জানার পর কর্মকর্তারা জানান, পূর্ববর্তী সরকারগুলো স্বাস্থ্যখাতকে খাদের কিনারে নিয়ে গিয়েছিল, যা প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে।

এছাড়া, উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিডনি রোগীদের জন্য জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কথাও তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কায় সামরিক ড্রোনের ব্যবহার

সরকারি হাসপাতালকে মানুষের ভরসার জায়গা করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬