ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের কোচের বক্তব্য: তৃতীয় স্থানের ম্যাচে জয়ের লক্ষ্যে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

মায়ামিতে শনিবার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে ফরাসিদের।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, এই ম্যাচটি খেলার মানসিকতা তাদের নেই, তবে জাতীয় জার্সির প্রতি দায়িত্ববোধ থেকে ব্রোঞ্জ পদক জিততে চান। তিনি বলেন, ‘এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমাদের লক্ষ্য তৃতীয় স্থান অর্জন করা।’

দেশম আরও উল্লেখ করেন, ‘এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডও এই ম্যাচটি খেলতে চায় না, আর আমরাও চাই না। কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে।’

এদিকে, ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে সেমিফাইনালে হারের পর দলের মানসিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘আমাদের মধ্যে কেউই এই তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে চাইনি, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমরা আমাদের কোচকে প্রতিদান দিতে চাই।’

কোনাতে বলেন, ‘ফ্রান্স দলের জন্য তিনি অনেক কিছু করেছেন। সেজন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং এই ম্যাচটি জেতার জন্য আমাদের যথাসাধ্য সবকিছু করতে হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড

ফ্রান্সের কোচের বক্তব্য: তৃতীয় স্থানের ম্যাচে জয়ের লক্ষ্যে

আপলোড সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬