ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ ব্রাজিলের পণ্যে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

যুক্তরাষ্ট্র ব্রাজিলের বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। এই শুল্ক কার্যকর হবে আগামী ২২ জুলাই থেকে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর বৃহস্পতিবার (১৬ জুলাই) এ ঘোষণা দেয়। আসবাবপত্র, ইথানল, যন্ত্রপাতি, জুতা, চিনি, কৃষিযন্ত্র, পোশাক, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাগজসহ হাজারো ব্রাজিলীয় পণ্য এ শুল্কের আওতায় আসবে।

তবে গরুর মাংস, কফি, বিরল খনিজ, জ্বালানি পণ্য, উড়োজাহাজ ও এর যন্ত্রাংশ, পিগ আয়রন, স্টিল স্ক্র্যাপ, অর্গানিক মধু এবং আনফ্লেভার্ড ইনস্ট্যান্ট কফি কিছু পণ্যকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ব্রাজিল ডিজিটাল বাণিজ্য, অবৈধ বন উজাড় এবং কিছু বাণিজ্যিক নীতিতে অন্যায্য আচরণ করেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ব্রাজিলের সঙ্গে আলোচনা চললেও সমস্যা সমাধানে অগ্রগতি হয়নি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আওতায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন শুল্কের কারণে দেশটির যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রায় ১৮ শতাংশ বা ৭ বিলিয়ন ডলারের পণ্য ক্ষতিগ্রস্ত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক, বাড়িতে অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রের নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ ব্রাজিলের পণ্যে

আপলোড সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬