ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০০ Time View

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে, দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে।

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। সম্প্রতি জোহর রাজ্যে একটি ডিজিটাল কমিউনিটিতে ইসরাইলিদের উপস্থিতির অভিযোগ ওঠার পর এই কঠোর পদক্ষেপের ঘোষণা আসে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম বলেন, "যদি আমরা কোনো ইসরাইলি নাগরিকের খোঁজ পাই, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করব।" তিনি জানান, জোহর রাজ্যের 'ফরেস্ট সিটি' প্রকল্পের 'নেটওয়ার্ক স্কুল' কমিউনিটিতে ইসরাইলিদের উপস্থিতি নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। জোহর রাজ্যের মুখ্যমন্ত্রী ওন হাফিজ গাজি সংশ্লিষ্ট সংস্থাকে প্রকল্পের কার্যকলাপ গভীরভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়া ১৯৫৭ সাল থেকে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতি অনুসরণ করছে। চলমান তদন্তে এখন পর্যন্ত কোনো ইসরাইলি নাগরিক শনাক্ত হয়েছে কিনা, তা সরকারিভাবে জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক, বাড়িতে অগ্নিসংযোগ

মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

আপলোড সময় : ১০:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬