ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষে যুবকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০০ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার কারণে সংঘর্ষে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহমান (১৮)। তিনি রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকার ফিরোজ আহমেদের ছেলে। এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ধানগড়া মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয় এক ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় তাদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও গালাগাল করতে থাকেন। এ ঘটনায় বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমান ও হাছান শেখ (২২) গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর আহত হাছান শেখ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সংক্রান্ত বিরোধ ও পূর্বের উত্তেজনার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অবস্থায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে একজনের মৃত্যু হওয়ায় বিষয়টি দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে দুই নারী ও এক দালাল আটক

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষে যুবকের মৃত্যু

আপলোড সময় : ১০:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬