ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বছর ইমামতির পর বিদায়, ঘোড়ার গাড়িতে সম্মান জানালেন এলাকাবাসী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২২৬ Time View

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামে দীর্ঘ ৫০ বছর ইমামতির পর এক মসজিদের ইমামকে রাজকীয় বিদায় জানানো হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে পাঠাননগর ইউনিয়নের শিলুয়া চৌধুরী বাড়ির ঐতিহ্যবাহী ‘রৌশন আরা বেগম চৌধুরীরানী জামে মসজিদ’ কমিটি। বিদায়ী ইমাম মাওলানা শামসুল হক মিয়াজি (৯৫) ওই গ্রামের মরহুম এবাদত উল্যাহ মিয়াজির ছেলে।

মাওলানা শামসুল হক মিয়াজির পরিবারের ইমামতির ইতিহাস রয়েছে। তার দাদা মরহুম মাওলানা হামিদ উল্যাহ মিয়াজি একই মসজিদে ৬০ বছর এবং তার পিতা মরহুম এবাদত উল্যাহ মিয়াজি ৮০ বছর ইমামতি করেছেন। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের উপদেষ্টা রেজ্জাকুল হায়দার চৌধুরী, সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকাবাসী। অনুষ্ঠানে বিদায়ী ইমামকে নগদ ৩ লাখ টাকা, ক্রেস্ট ও আমৃত্যু পেনশন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিংগাইরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

৫০ বছর ইমামতির পর বিদায়, ঘোড়ার গাড়িতে সম্মান জানালেন এলাকাবাসী

আপলোড সময় : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬