ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবদল নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০০ Time View

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলামকে পিটিয়ে জখম করেছে ছাত্রদলের তিন নেতা। আসাদুলের অভিযোগ, চাঁদাবাজি ও মাদকের বিষয়ে প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসাদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ডিশ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অন্যদিকে অভিযুক্ত তিন ছাত্রদল নেতা হলেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন এবং গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম। তারা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, একটি সমঝোতা বৈঠকের সময় হট্টগোলের ঘটনা ঘটেছে।

আসাদুল ইসলাম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তিনি গোয়ালকান্দি বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। রাত ১০টার দিকে পারভেজ রানার নেতৃত্বে চার-পাঁচজন ছাত্রদল নেতা তার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা তাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করেন এবং ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ বা মামলা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

রাজশাহীতে যুবদল নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে

আপলোড সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬