ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজ কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ বোয়িং এবং এয়ারবাস উভয়ের উড়োজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, “আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের এয়ারবাস কেনার প্রতিশ্রুতি ফ্রান্সের সঙ্গে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের সিভিল এভিয়েশনকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে।” তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “এই অর্থনীতিকে ভালো অবস্থায় নিতে হলে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে হবে।”

২০২৩ সালের মে মাসে বাংলাদেশ লন্ডনে ‘এভিয়েশন পার্টনারশিপ’ চুক্তির আওতায় এয়ারবাস কেনার জন্য যৌথ ঘোষণাপত্রে সই করেছিল। এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ইউরোপীয় কনসোর্টিয়াম এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, বিএনপি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে আলোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

বাংলাদেশ বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজ কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপলোড সময় : ১১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬