বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩২ রানে পরাজিত হয়েছে। এই ম্যাচের পর দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় হারের কারণ ব্যাখ্যা করেছেন।
হৃদয় জানান, তারা সকালে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তারা উইকেটের সুবিধা নিতে চেয়েছিলেন। তিনি বলেন, "বোলাররা ভালোই করেছিল। তবে কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে।" তিনি উল্লেখ করেন যে হারারের তুলনায় স্থানীয় কন্ডিশন ভালো ছিল এবং উইকেট ব্যাটিং বান্ধব ছিল।
হৃদয় আরও বলেন, "ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। ১৭০-১৮০ রান তাড়া করতে হলে পার্টনারশিপ প্রয়োজন। এখানেই আমরা ব্যর্থ হয়েছি।" তিনি পরবর্তী ম্যাচে পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিন বল হাতে নাহিদ রানা ৪ উইকেট তুলে নেন। হৃদয় তার প্রশংসা করে বলেন, "নাহিদ রানা দারুণ করেছে। আমরা সবাই জানি ও কেমন বোলার। তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই।" তিনি আশা প্রকাশ করেন যে রানা তার দুর্দান্ত ফর্ম ধরে রাখবে।
অনলাইন ডেক্স 






















