ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল উন্মাদনায় আত্মহত্যার ঘটনায় শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

ফুটবলকে কেন্দ্র করে বাড়তে থাকা উন্মাদনা ও আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি সম্প্রতি এক অনলাইন প্রশ্নোত্তর অনুষ্ঠানে বলেন, খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক এবং একজন মুমিনের জন্য এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, প্রতিবছরই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ ঝরে। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একজন ইমানদারের জীবন এতটা সস্তা হয়ে যায় যে, খেলোয়াড়দের জয়-পরাজয়ের জন্য মারামারি ও খুনোখুনি ঘটে। তিনি এক বন্ধুর উদাহরণ দেন, যিনি প্রতিপক্ষের বিদ্রূপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন।

তিনি বলেন, খেলাধুলা ইসলামে নিষিদ্ধ নয়, তবে তা শরিয়তের সীমার মধ্যে হতে হবে। সীমা অতিক্রম করলে অকল্যাণ ডেকে আনে। শায়খ আহমাদুল্লাহ বলেন, খেলাধুলা মানুষের জীবনের অংশ, তবে উন্মাদনা কখনোই গ্রহণযোগ্য নয়।

শায়খ আহমাদুল্লাহ সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মুমিনের শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। তিনি নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার ও ঘুমের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

শেষে তিনি বলেন, খেলার নামে অন্ধ উন্মাদনা পরিহার করা এবং সংযমী হওয়া মুসলমানের দায়িত্ব। ইসলাম বিনোদনকে নিষেধ করে না, তবে প্রত্যেকটি কাজের একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

করোনার ভুয়া টিকার সনদ নিয়ে সুইজারল্যান্ডের অধিনায়ক বাদ

ফুটবল উন্মাদনায় আত্মহত্যার ঘটনায় শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ

আপলোড সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬