ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসানোর অভিযোগের তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের অনেকের মরদেহ ঢাকার একটি হাসপাতাল থেকে পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার কাছের একটি নদীতে একটি হাসপাতাল থেকে বহু মরদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ চলছে।

তিনি আরও জানান, নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায়েরবাজারের গণকবরে মোট ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে, যার মধ্যে আটজন জুলাই শহীদের পরিচয় নিশ্চিত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন গণকবর পরিদর্শন করা হচ্ছে এবং এখন পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

আমিনুল ইসলাম জানান, রায়েরবাজার ছাড়াও জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গণকবর পরিদর্শন করা হবে। ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্জিয়ায় বিমানে অসুস্থ হয়ে মারা গেলেন ফখরুল ইসলাম

জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসানোর অভিযোগের তদন্ত শুরু

আপলোড সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬