ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ১৭ জামায়াতপন্থী আইন কর্মকর্তার পদত্যাগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে জামায়াতপন্থী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে তারা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল জিপি) অ্যাডভোকেট আলিমুদ্দিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজমুল হুদা এবং ১৫ জন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। পদত্যাগপত্রে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে গণভোট, সংবিধান সংস্কার এবং স্বতন্ত্র বিচার বিভাগ চালুর বিষয়ে অনীহার প্রতিবাদ জানান।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, পদত্যাগের মাধ্যমে তারা বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পদত্যাগকারীরা বলেন, তারা ভবিষ্যতে দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের দাবি, জনগণের গণভোটের পূর্ণ প্রতিফলন ও একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ডের একাদশে তিনটি পরিবর্তন

সিলেটে ১৭ জামায়াতপন্থী আইন কর্মকর্তার পদত্যাগ

আপলোড সময় : ১০:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬