ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন কি?

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন কি না, এ প্রশ্নটি মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ। ফিকহবিদদের মধ্যে এ বিষয়ে কিছু মতপার্থক্য রয়েছে। কুরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামের আমলের আলোকে বিষয়টি জানা প্রয়োজন।

অধিকাংশ ফকিহের মতে, স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারেন। কারণ, স্বামীর মৃত্যুর পরও স্ত্রী ইদ্দত পালন করেন এবং এই সময় পর্যন্ত বৈবাহিক সম্পর্কের কিছু বিধান বহাল থাকে। তাই তিনি স্বামীর মুখ দেখতে, তাকে স্পর্শ করতে এবং শরয়ি বিধান অনুযায়ী গোসল করাতে পারেন।

হজরত আবদুল্লাহ ইবনে আবু বকর (রহ.) বর্ণনা করেন, হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল করিয়েছিলেন। প্রখ্যাত ফকিহ সুফিয়ান সাওরি (রহ.) বলেন, স্বামীর ইন্তেকালের পর স্ত্রী তাকে গোসল দিতে পারবেন।

অন্যদিকে, মৃত স্ত্রীকে স্বামী গোসল করাতে পারবেন কি না, এ বিষয়ে ইসলামী আইনবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ (রহ.)-এর মতে, স্ত্রী মৃত্যুর পরও স্বামীর জন্য মাহরাম থাকেন।

হজরত আলী (রা.) তার স্ত্রী ফাতিমা (রা.)-এর মৃত্যুর পর তাকে গোসল করিয়েছিলেন। এছাড়া, রাসুলুল্লাহ (সা.) হজরত আয়েশা (রা.)-কে বলেছিলেন, “তুমি যদি আমার আগে মৃত্যুবরণ কর, তাহলে আমি নিজেই তোমাকে গোসল করাতাম।”

এ বিষয়ে ফকিহদের মধ্যে মতপার্থক্য থাকায় প্রত্যেক মুসলিমের উচিত নিজের অনুসৃত মাজহাব বা নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী আমল করা। ইসলাম মৃত ব্যক্তির সম্মান ও মর্যাদা রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স-স্পেনের মুখোমুখি হওয়া

মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন কি?

আপলোড সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬