ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি হবে খারাপ: সারজিস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০০ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো হবে। তিনি বলেন, এই দেশ দিল্লির তাবেদারিতে চলবে না। শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘আপনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু শুধু ব্যক্তিগত যোগ্যতায় এ পদে আসেননি। ১৭ বছর পর দেশে ফিরে আসার পর দেশের মানুষ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছে, তাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভেসে উঠেছে। সেই আবেগ, প্রত্যাশা ও বিশ্বাস থেকেই মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যে আমানত আপনার হাতে তুলে দিয়েছে, তা রক্ষা করতে পারলে ভবিষ্যতেও জনগণের সমর্থন পাবেন। কিন্তু সেই আমানতের মর্যাদা রক্ষা করতে না পারলে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ আর ভোট দেবে না।’

জুলাই অভ্যুত্থানের চেতনা সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে দেশব্যাপী পদযাত্রা ও পথসভার আয়োজন করে।

বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ এবং দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ শতাধিক আওয়ামীপন্থি শিক্ষকের বিচার দাবি রাকসুর

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি হবে খারাপ: সারজিস

আপলোড সময় : ১০:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬