ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের ইঙ্গিত ইরানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ইরান লোহিত সাগরের কৌশলগত জলপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে তেহরান।

মঙ্গলবার (১৪ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং এটি সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুতি আন্দোলনের সদস্য মোহাম্মদ আল-ফারাহ সতর্ক করে বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তারা মনে করছেন, উভয় পক্ষ সরাসরি যুদ্ধে না গিয়ে চাপ সৃষ্টি অব্যাহত রাখলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি নিরাপত্তার কারণে বিকল্প পথে চলাচল শুরু করে, যা পরিবহন ব্যয় বাড়িয়ে দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের ইঙ্গিত ইরানের

আপলোড সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬