ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নতুন নীতিমালা ঘোষণা করেছে নির্বাচন কমিশন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০১ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালায় ভোটার সংখ্যার ভিত্তিতে ভোটকক্ষ নির্ধারণের নিয়ম সংশোধন করা হয়েছে, যাতে একটি ভোটকক্ষে আগের তুলনায় বেশি ভোটার অন্তর্ভুক্ত থাকবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। তবে ভোটকক্ষের ক্ষেত্রে প্রতি ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

এর আগে সাধারণ নির্বাচনে প্রতি ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ বরাদ্দের বিধান ছিল। উপনির্বাচনের ক্ষেত্রেও একই পরিবর্তন আনা হয়েছে।

এ ছাড়া ভোটগ্রহণে চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজন অনুযায়ী একাধিক গোপন কক্ষ (মার্কিং প্লেস) স্থাপনের সুযোগ রাখা হয়েছে। নীতিমালায় আগের একটি গুরুত্বপূর্ণ বিধানও বহাল রাখা হয়েছে, যেখানে প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যেই অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্স-মরক্কোর বিশ্বকাপ ম্যাচ দেখার উপায়

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নতুন নীতিমালা ঘোষণা করেছে নির্বাচন কমিশন

আপলোড সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬