ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। মঙ্গলবার (১৪ জুলাই) সোসাইটির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট লাঘবের উদ্দেশ্যে এ মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হয়। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা এবং সোসাইটির অন্যান্য সদস্যরা।

খাবার বিতরণকালে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘বন্যার কারণে বিপুলসংখ্যক মানুষ বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটময় সময়ে অভুক্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক ও নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘পানিবন্দি মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের এই কষ্ট কিছুটা লাঘব করতে।’

গুলশান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাদের মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

আপলোড সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬