ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানালো খতমে নবুওয়াত বাংলাদেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৪৪ Time View

বাংলাদেশের আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত সংগঠন সোমবার (৬ জুলাই) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত এক সভায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে। সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী সভাপতিত্ব করেন।

সভায় কাদিয়ানীদের মুসলমানদের দুশমন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি মসজিদে জুমার নামাজের পর খতমে নবুওয়ত বিষয়ক আলোচনা অনুষ্ঠানে পুলিশ বাধা দেওয়ার জন্য তীব্র নিন্দা জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন, ওই এলাকা থেকে মুসলমানদের সম্পত্তি জবরদখল এবং ধর্মান্তরের অপচেষ্টা চলছে। তারা সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, কাদিয়ানীরা মুসলমান পরিচয় দিয়ে সরলমনা মুসলমানদের ধোকা দিচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক এবং তাদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করা হোক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মসংস্থান বাড়াতে সরকারের উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানালো খতমে নবুওয়াত বাংলাদেশ

আপলোড সময় : ০৮:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬