প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই পাঁচ লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার মেধাবী উদ্যোক্তাদের পাশে রয়েছে এবং স্টার্টআপগুলোকে সহায়তা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজন করে।
প্রধানমন্ত্রী জানান, নতুন উদ্যোক্তাদের জন্য জামানতের প্রয়োজন হবে না। একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে, যা উদ্যোক্তাদের প্রকল্প মূল্যায়ন করবে। অনুমোদন পেলে উদ্যোক্তারা জামানত ছাড়াই অর্থায়ন পাবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে আসা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার-সমর্থিত স্টার্টআপ অর্থায়ন পাওয়ার সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, সরকার স্টার্টআপ ইকোসিস্টেমকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে প্রসারিত করতে চায় এবং তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করতে আগ্রহী।
অনলাইন ডেক্স 






















