ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের প্রতি চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের রক্ত দিয়ে জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের রক্ত যেন বৃথা না যায়।

মঙ্গলবার (১৪ জুলাই) তিনি আগামী ১৬ জুলাই 'জুলাই শহীদ' দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন। জামায়াতের আমির শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের জন্য দলের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, 'জুলাই শহীদ' দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবময় ও বেদনাবিধুর দিন। যারা বৈষম্য ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণ করা আমাদের কর্তব্য।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা আন্দোলনকে দেশব্যাপী গণআন্দোলনে রূপ দেয়। এই আন্দোলনে দেড় হাজার মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ সাড়ে ১৬ বছরের শাসনের অবসান ঘটে, যা জুলাই গণআন্দোলনের অর্জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণের ঘোষণা

জুলাই শহীদদের প্রতি চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬