ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ মো. নূরুল ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৪১ Time View

সংবিধান সংশোধনে গঠিত কমিটি কেবল সুপারিশ করবে এবং নতুন করে সংবিধান লেখার সুযোগ নেই, জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিরোধী দলের ওয়াকআউট রাজনৈতিক রীতির অংশ। তবে তিনি মনে করেন, বিরোধী দল বিষয়টি না বুঝেই ওয়াকআউট করেছে। তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংবিধান সংশোধন করা হবে।

বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনা করার জন্য তাদের জন্য সব সময় দরজা খোলা রয়েছে। কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, বিরোধীদল নাম দিলে তা অন্তর্ভুক্ত করা হবে।

চিফ হুইপ গণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে বলেন, এ নিয়ে আন্দোলনের কিছু নেই। তিনি আশা প্রকাশ করেন যে বিরোধী দল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে।

অন্যদিকে, সংবিধান সংশোধন কমিটি গঠনের সময় ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, যতক্ষণ না গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে, ততক্ষণ রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবের সময় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ মো. নূরুল ইসলাম

আপলোড সময় : ১২:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬