ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরযাত্রী আটকে গেল কাদায়, কাঁধে চড়ে বিয়ে করতে গেলেন বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৮ Time View

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় বরযাত্রীর গাড়ি কাদায় আটকে যাওয়ার পর বরকে কাঁধে চড়িয়ে বিয়ে করতে যেতে দেখা গেছে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান নামের বর কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু টানা বৃষ্টির কারণে এলাকার এক কিলোমিটার কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বরের বন্ধুরা তাকে কাঁধে তুলে নিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দেন। পরে একটি মাইক্রোবাসে করে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। বরর বন্ধু নাজির হোসেন জানান, রাস্তাটির অবস্থা দীর্ঘদিনের সংস্কারহীনতার কারণে এমন হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কার না করায় বর্ষা মৌসুমে গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটিগ্রাম থেকে বৈদ্যের বাজার পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

বরযাত্রী আটকে গেল কাদায়, কাঁধে চড়ে বিয়ে করতে গেলেন বর

আপলোড সময় : ১২:১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬