ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

কক্সবাজারের রামু উপজেলায় কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচির তৃতীয় দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, খাবার পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকবে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান ও জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবালসহ রামু উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়

রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে

আপলোড সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬