ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে দুর্যোগের প্রভাব অব্যাহত, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পরিদর্শন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

রাঙামাটিতে টানা ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা কমলেও দুর্গত মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও পরিস্থিতি এখনো নাজুক রয়েছে।

জেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫ হাজার পরিবারের ৩০ হাজার মানুষ। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। রোববার বিকালে রাঙামাটি সদরে দুর্গত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে দুর্গতদের খোঁজখবর নেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দুর্গতদের সহায়তায় কাজ করছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম চলছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

জেলায় দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এদিকে, টানা ভারিবর্ষণ কমে যাওয়ায় প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে দুর্গত মানুষের দুর্ভোগ চরমে। ত্রাণ সহায়তা এখনও সব জায়গায় পৌঁছায়নি। বিলাইছড়ি উপজেলায় পরিস্থিতি এখনও ভয়াবহ বলে জানা গেছে।

জেলা প্রশাসক জানান, উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ৫০ আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ৬৩৭ জন দুর্গত মানুষ অবস্থান করছেন। প্রশাসন জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

রাঙামাটিতে দুর্যোগের প্রভাব অব্যাহত, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পরিদর্শন

আপলোড সময় : ০৯:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬