ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র জলাবদ্ধতার কারণে পরিবর্তন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নজরে আসে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। জলাবদ্ধতার কারণে কেউ নৌকায়, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। কেন্দ্রের ভেতরেও শিক্ষার্থীদের প্রবেশে সহায়তার জন্য নৌকার ব্যবস্থা করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

আপলোড সময় : ০৪:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬