ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘরের পাশে থাকা ডোবার পানিতে ডুবে ইসরাফিল সরকার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল ওই গ্রামের উত্তর পাড়ার সরকার বাড়ির ইয়াসিন সরকারের ছোট ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইসরাফিল বাড়ির উঠানে একা একা খেলছিল। এ সময় তার বাবা ও দাদি ঘরের অন্য কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সে ডোবার পানিতে পড়ে যায়।

পরিবারের লোকজন যখন তাকে খুঁজতে শুরু করেন, তখন তারা ডোবার পানিতে ইসরাফিলকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈম আব্দুল্লাহ জানান, পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

কুমিল্লায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ১১:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬