ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার।

শুনানির সময় হাইকোর্ট বলেন, ‘ধর্মীয় রীতি বাদ দিয়ে লোক দেখানো দেনমোহর ধার্য করতে গিয়েই যত সমস্যা হচ্ছে। এ বিষয়ে ইসলামী শরিয়াহ আইনের বাইরে যাওয়া যাবে না।’

এর আগে গত ৫ জুলাই বিবাহের সময় ধার্য করা দেনমোহর আদায়ের পদ্ধতি ও নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০নং ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। এতে বিবাহের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি নির্ধারণের কথা বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও মাতামুহুরী: ত্রাণ কার্যক্রম চলছে

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

আপলোড সময় : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬