ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের রান্না করা দুপুরের খাবার খান।

সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন। তিনি দুর্গম ও ঘন জঙ্গলে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, কৌশলগত চলাচল, আক্রমণ ও প্রতিরক্ষার অনুশীলন দেখেন। সেনা কর্মকর্তারা মহড়ার উদ্দেশ্য ও প্রস্তুতি সম্পর্কে তাকে বিস্তারিত ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিহত করতে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এ সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে তাকে অবহিত করা হয়।

পরিদর্শনের শেষে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহ দেন। মধ্যাহ্নভোজে সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি ছিল।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের গভীর আস্থা রয়েছে।’ তিনি সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সরকারের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতের দাবি জানিয়ে আইনি নোটিশ

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬