ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার হরিদাসের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা শ্রী হরিদাস চন্দ্র তরনী দাসকে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার করে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) কে এম রাকিবুল হুদা। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন এবং বলেন, মানি লন্ডারিংয়ের ব্যাপারে কোনো অভিযোগ নেই।

আদালতে হরিদাস বলেন, 'আমি একজন কৃষক ছিলাম। এখন মন্দির পরিচালনা করি। মন্দির করা কি আমার অপরাধ?' তিনি আরও বলেন, 'ভক্তদের দেওয়া এ টাকা যদি অন্যায় কাজে পরিচালনা করি তাহলে সেটা দেখা হোক।'

আবেদনে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে হুন্ডি তথা দেশী-বিদেশি মুদ্রা পাচার করার অপরাধের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। তার নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও এমএফএস হিসাবে বিপুল পরিমাণ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

গত ১২ জুলাই রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলাটি অর্গানাইজড ক্রাইম (ফাইন্যানশিয়াল ক্রাইম) সিআইডির পুলিশের সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) সাইফুল ইসলাম বাদী হয়ে দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়

গাইবান্ধার হরিদাসের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬