নীলফামারীর ডোমার উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ চারজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যানের (মিথিলা) মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ডোমার থানার ওসি মো. হাবিবুল্লা হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, মিথিলায় করে একটি পরিবার বিয়ে বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনার ফলে মা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে।
অনলাইন ডেক্স 






















